ল্যাপটপ বা পিসিকে কে WiFi হটস্পট বানানোর সহজ নিয়ম



কমান্ড লাইন ব্যবহার না করেই সফটওয়ার ব্যবহার করে পিসিকে ওয়াইফাই হটস্পট বানাতে চেয়েছি। কানেক্টিফাই এগুলোর মধ্যে সবচেয়ে ভালো। কিন্তু প্রবলেম হলো ঐটা প্রিমিয়াম। কয়েক দিন পর আর পুরাতন ভার্সন ঠিক মত কাজ করে না...  mHotspot & MyPublicWifi আমার জন্য কেন জানি ঠিক মত কাজ করে না। সবচেয়ে সহজ হচ্ছে কমান্ডলাইন ব্যবহার করা। দুইটা কমান্ড লাইনেই পিসি বা ল্যাপটপ wifi hotspot হয়ে যাবে।  তো পরে কমান্ড লাইন দিয়ে করেছি। এটাই সহজ মনে হচ্ছে এখন।
পিসিতে wifi ডিভাইস থাকে না। বাজারে কিনতে পাওয়া যায়। ৫০০-১০০০ টাকা একটা/  একটা wifi এডাপ্টার কিনে আনলে পিসির নেট ও শেয়ার করে মোবাইল ডিভাইস গুলোতে ব্যবহার করা যায়। 

কমান্ড লাইন ওপেন করতে হবে প্রথমে। এবং তা এডমিস্ট্রেটর হিসেবে। স্টার্ট মেনুতে গিয়ে cmd / Command Prompt এর উপর রাইট ক্লিক করলে নিচের দিকে অপশন আসবে, Run as Administrator. ক্লিক করলে কমান্ডলাইন ওপেন হবে।
cmd

নিচের মত করে এরপর নিচের কমান্ডটি লিখতে হবেঃ
netsh wlan set hostednetwork mode=allow ssid=MyWifi key=12345678 
এখানে  MyWifi হচ্ছে হটস্পটের নাম। 12345678  হচ্ছে পাসওয়ার্ড। চেঞ্জ করে যেকোন কিছু দিতে পারেন। নিচের ছবিটি দেখতে পারেনঃ
wifi hotspot command line

উপর থেকে কপি করেও পেস্ট করতে পারেন কমান্ড লাইনে। এরপর Enter কী চাপুন... ওয়াইফাই হটস্পট রেডি। এবার শুধু তা স্টার্ট করতে হবে। তা করতে হবে আরেকটি কমান্ড দিয়েঃ
netsh wlan start hostednetwork
এবার আপনি যে কোন ওয়াফাই ডিভাইস কানেক্ট করতে পারবেন।। একটা সমস্যা হচ্ছে ইন্টারনেট নাও পেতে পারেন। তার জন্য একটা কাজ করতে হবে। আমরা যে wifi hotspot তৈরি করেছি, তাকে ইন্টারনেট এক্সেস দিতে হবে। তার জন্য কন্ট্রোল প্যানেল থেকে Network and Shearing সেটিংস এ যেতে হবে। ঐখানে আপনার ব্রডব্যান্ড বা মডেম এর নেটওয়ার্ক দেখাবে। এবং সদ্য তৈরি করা wifi hotspot টি দেখাবে। আমার wifi hotspot এর নাম ছিল pc, ... নিচের ছবিটি দেখতে পারেন...
network and shareing settings
যেটা আপনার মেইন ইন্টারনেট কানেকশন তা তে ক্লিক করুন। এরপর Properties. Sharing ট্যাব থেকে Allow Other ... কে চেক করুন। এবং আপনার তৈরি করা Wifi Hotspot টি সিলেক্ট করুন। কাজ শেষ। এবার আপনি সুন্দর ভাবে আপনার ডিভাইস গুলোতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নিচের ছবি দেখুনঃ
netshareing using wifi

আরেকটা কমান্ড দরকারী, Wifi ঠিক মত শেয়ার হয়েছে কিনা, তা জানা যাবে নিচের কমান্ড দিয়েঃ
netsh wlan show hostednetwork

এই তো... আর কিছু না।  :) কম্পিউটার বন্ধ করলে netsh wlan start hostednetwork কমান্ড দিয়ে প্রতিবার অন করার পর হটস্পট অন করতে হবে।

যাদের কাছে উপরের পদ্ধতি কমপ্লেক্স মনে হয়, তারা নিচের সফটওয়ার গুলোর যে কোন একটা ট্রাই করে দেখতে পারেনঃ
[Read More...]


Searching JOB



[Read More...]


LinkedIn নিয়ে সহজ কিছু কথা।



LinkedIn এই সময়ের সবচেয়ে জনপ্রিয় পেশাদারী ব্যবসায়িক নেটওয়ার্ক। এর সদস্য সংখ্যা ২০০ মিলিয়ন এর উপর। Alexa world র‍্যাঙ্ক ১৩ এবং বাংলাদেশে র‍্যাঙ্ক ১৭। সুতরাং বুঝতেই পারছেন এর গুরুত্ব। তবে আপনি LinkedIn থেকে যদি  সম্পূর্ণ সুবিধা নিতে চান তাহলে আপনাকে সকল ফিচার ব্যবহার করতে হবে।
LinkedIn টা ফেসবুকের মত না। ফেসবুক সামাজিক নেটওয়ার্ক আর LinkedIn পেশাদারী ব্যবসায়িক নেটওয়ার্ক। এখানে আপনার উপস্থাপনটা হবে পরিপাটি। আপনার উপস্থাপনটা হবে সুন্দর, সাবলীল।
১. আপনার প্রোফাইলটা একটু ঘসামাজা করুনঃ
linkedin-01LinkedIn এ খুব গুরুত্বপূর্ণ এবং অবহেলিত অংশ আপনার পেশাদারী ‘প্রোফাইল’। কারণ এই খানে আপনাকে দেখাবে আপনার কাজের অভিজ্ঞতা, দক্ষতা, শিক্ষা। সবচেয়ে বড়, আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। LinkedIn প্রোফাইলটা আপনার সাধারণ সিভি থেকেও শক্তিশালী হবে যদি আপনি একে ভালো করে সাজান, উপস্থাপন করেন। একটি সিভি সাধারণত দুই পাতার হয়, এই দুই পাতায় অনেকেই তার সম্পূর্ণ তথ্য দিতে পারে না। তাদের জন্য LinkedIn যেখানে আপনি আপনার প্রজেক্ট, পাবলিকেশন সব বিস্তারিত রাখতে পারেন।
LinkedIn এ একটা সুবিধা আপনি যাই করেন আপনার নাম দিয়ে সব সার্চ হবে। LinkedIn এর অনেকগুলো  widgets আছে, যেগুলো আপনি যোগ করেলে আপনার প্রোফাইল আরও ভালো হবে যেমন, আপনি একটি পুরস্কার পেলেন, একট কোর্স করলেন, আপনি কতগুলো ভাষা জানেন, আপনি সার্টিফিকেট পেলেন এই সব। এই widgets যোগ করতে চাইলে Profile > Edit Profile তারপর ডান পাশের widgets থেকে একটা একটা করে যোগ করুন।
আপনি আপনার পেশা হিসাবে একটি পেশাদারী ছবি যোগ করবেন। অনেকেই দেখবেন ছবি যোগ করে না। এইটা শুরু না হতেই শেষ এর মত অবস্থা হয়। কারণ যিনি আপনাকে চাকুরী দিবেন বা আপনার সাথে ব্যবসা করতে আসলো প্রথমেই দেখলো আপনার ছবি নাই, ওই সময়টায় নিজেকে বসান তাহলে বুঝবেন কেমন লাগে?
LinkedIn অনেক অংশ নিজে থেকে পূরণ করে। যেমন আপনার প্রোফাইল হেডলাইন। এইটা আপনার বর্তমান কাজে অংশটা আপনার হেডলাইন করে নিবে। ইচ্ছা করলে আপনি এইটা পরিবর্তন করতে পারেন। Profile > Edit Profile এ গিয়ে pencil symbol এ ক্লিক করুন। এইবার আপনার নিজের মত করে কিছু লিখুন।
আপনি যখন Edit Profile mode এ থাকবেন তখন, Skills & Expertise এ আপনার স্কিল গুলো যোগ করবেন। আপনি যা জানেন তাই যোগ করবেন। linkedin-02
LinkedIn এর প্রোফাইলের সব অংশ যখন পূরণ করবেন তখন এইটা একটা অনলাইন সিভি। তাই আপনার অনলাইন সিভিকে প্রতি মাসে আপডেট করবেন। আপনার যদি মনে না থাকে তাহলে আপনি যে কোন অনলাইন রিমান্ডার ব্যবহার করতে পারেন।
২. সবার সাথে যুক্ত হোন এবং যুক্ত থাকুনঃ
linkedin-03LinkedIn এ খুব গুরুত্বপূর্ণ অপশন অন্যান্য পেশাদারীদের সাথে যুক্ত থাকা এবং যুক্ত হওয়া। এই অপশন থেকে আপনি তাদের সাথে যুক্ত হবেন বা যুক্ত থাকবেন যাদের সাথে আপনি কাজ করছেন, করেছেন, যাদের সাথে ব্যবসা করেছেন, পড়াশুনা করেছেন, আপনার পেশায় নিয়োজিত অন্যান্য ব্যক্তি। LinkedIn এ আপনার ব্যক্তিগত ই-মেইলকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। আপনি আপনার ই-মেইলের এ্যাড্রেস বুকে থেকে আপনার বন্ধু নির্বাচন করুন। Contacts > Add Connections থেকে আপনি আপনার ই-মেইলে লগ-ইন করুন। তবে নির্বাচনের সময় আপনি সর্তকতা রক্ষা করবেন কারণ যারা আপনার কাজে আসবে তাদের নির্বাচন করুন। আপনি আপনার পরিচয় দিন এবং তারপর তাকে আপনার নের্টওয়ার্কে আমন্ত্রণ জানান।
Skills & Expertise সেকশনে আপনি অন্য তার স্কিল অনুযায়ী (endorsements) মতামত / সমর্থন দিতে পারেন। তবে endorsement দেবার আগে দেখবেন তিনি এই টার যোগ্য কিনা। linkedin-04
৩. জব খোঁজা এবং কর্মী খোঁজার জন্য LinkedIn এর সার্চ অপশন অনেক শক্তিশালী। এর এ্যান্ডভান্স সার্চ অপশনে গেলে বিস্তারিত দেখতে পারবেন।linkedin-05
৪. গ্রুপে যোগদানঃ
LinkedIn এ বিভিন্ন পেশাজীবির বিভিন্ন গ্রুপ আছে। আপনি যে পেশার, সেই গ্রুপে যোগ দেন। এর ফলে দুইটা কাজ হবে আপনি আরো জানতে পারবেন। আবার আপনার কাজে দক্ষতা দেখে অন্য প্রতিষ্টান আপনাকে নতুন জবের অফার করতে পারে। জানার জন্য আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনি আপনার কাজ সবার কাছে উপস্থাপন করতে পারেন। linkedin-06
৫. এ্যাকাউন্ট আপগ্রেড করাঃ
আমরা সাধারণত ফ্রি একাউন্ট ব্যবহার করি। কিন্ত কিছু কিছু অপশন আছে তা ব্যবহারের জন্য আপনি মাসে $ 25 – $ 100 খরচ করতে পারেন। তবে আমরা যদি  ফ্রি অপশন গুলো ভালো করে ব্যবহার করি তাহলেও অনেক কাজে আসবে।
[Read More...]


পাসপোর্ট এর জন্য আবেদন করুন অনলাইন এ



এই পাসপোর্টের এর জন্য আবেদন করতে আমাদের দিনের পর দিন লাইন ধরে দাড়িয়ে থাকতে হয়। তারপর আছে দালালের খপ্পর। কত না ভোগান্তি পোহাতে হয় আমাদের এই পাসপোর্ট আবেদন এর জন্য। তাই এখন খুব সহজেই অনলাইন এ পাসপোর্ট এর আবেদন পদ্ধতি চালু হয়েছে। তাই বন্ধুরা এত কথা না বারিয়ে কিভাবে অনলাইন এ আবেদন করতে হয় তার পদ্ধতি গুলু আপনাদের কে বলে দিচ্ছি।
১। প্রথমে আপনাকে http://www.passport.gov.bd সাইট এ প্রবেশ করতে হবে।
তারপর দেখবেন যে হোমপেইজ এ অনেক প্রয়োজনীয় শর্তাবলি দেওয়া আছে। আপনারা এই শর্তাবলি গুলু ভাল করে পরে নিবেন।তারপর দেখবেন যে নিচের দিকে I have read the above information and the relevant guidance notes –এর বামপাশের ঘরে টিক চিহ্ন দিয়ে continue to online enrolment এ ক্লিক করতে হবে।
২। নতুন একটি পেইজ এ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য চাইবে। প্রথমে applying in – এর পাশের ঘরে আপনি কোন দেশ থেকে পাসপোর্টের জন্য আবেদন করছেন সেটি নিরবাচন করে দিতে হবে। এরপর পাসপোর্টের এর ধরন যেমন অরডিনারি,ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল এবং delivery type – এর ঘরে পাসপোর্টটি রেগুলার নাকি এক্সপ্রেস সেটি নির্বাচন করে দিতে হবে।
৩।Personal Information সেকশন এ আবেদনকারীর কিছু তথ্য দিতে হবে। Citizenship information সেকশনে জাতীয়তা, জাতীয়তার ধরন ও এক বা একাদিক নাগরিকত্ব রয়েছে কিনা সেটি উল্লেখ করতে হবে।একেবারে নিচের দিকে পোষ্ট অফিস,থানা ও জেলা সহকারে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা প্রবেশ করাতে হবে। তথ্য গুলু ভালোভাবে দেখে পরবর্তী পেইজ এ যাওয়ার আগে save & next বাটন এ ক্লিক করতে হবে।
৪। পরবর্তী পেইজ এ application id or application form number দেওয়া হবে। এটি সংরক্ষন করতে হবে। এছাড়া নিচের দিকে applicant Contact information সেকশনে অফিস, বাসা বা আবেদনকারীর নিজের ফোন নাম্বার দিতে হবে।এর নিচে emergency contact person’s details সেকশন এ পরিচিত একজনের নাম ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৫। নিচের দিকে passport information সেকশন এ আবেদনকারীর আগে কোন পাসপোর্ট থাকলে তার তথ্য প্রদান করতে হবে। payment information সেকশনে পাসপোর্ট আবেদন চার্জ প্রদান এর প্রয়োজনীয় তথ্য চাইবে। এখানে সংশ্লিষ্ট ব্যাংক এ জমা দেওয়া টাকার পরিমান ও রশিদ নাম্বার দিতে হবে।Foreign Mission –এর ঘরে আবেদনকারী কি জন্য বিদেশ ভ্রমন করবেন তার উদ্দেশ্য বর্ণনা করতে হবে।সব শেষে save & next বাটন এ ক্লিক করতে হবে।
৬। পরবর্তী পেইজ এ আবেদনকারীর পূর্ণাঙ্গ আবেদনপত্রটি প্রদর্শিত হবে। শেষবারের মত সব ঠিক আছে কিনা তা দেখে নিতে হবে। সঠিক থাকলে নিচের দিকে save বাটন এ ক্লিক করতে হবে। চূড়ান্ত আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে।এ ছাড়া ই-মেইল দেওয়া আবেদনপত্রের নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পরে আবেদনপত্রটি প্রিন্ট করা যাবে। প্রিন্ট করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস এ আবেদন ডেস্কে আবেদন চার্জ সহ জমা দিতে হবে।একই সঙ্গে আঙ্গুলের ছাপটি দিয়ে আসতে হবে।
পরামর্শঃ
পাসপোর্ট এর ফরম টি এবং ন্যাশনাল আইডি কার্ড ও পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি(যদি থাকে) সত্যায়িত করে সরাসরি আগারগাও পাসপোর্ট অফিস এর ৮ তলাই ৮০৪ নাম্বার রুমে চলে যাবেন।সেখান থেকে ফরম টি ভেরিফাই করে নিন এবং স্বাক্ষর সহ আপনাকে একটি সিরিয়াল নাম্বার দিবে।
এবার যেতে হবে পাশের অফিস এর তিন তলাই ৩১০ নাম্বার রুমে।যতই বির থাকুক না কেন আপনি সরাসরি উপ-কমিশনার এর রুমে চলে যাবেন।কারন অনলাইন আবেদন এর জন্য লাইন দরতে হয় না।এখানে ভেরিফিকেসন করার পরে আপনাকে যেতে হবে পাশের অফিস এ ছবি তুলার জন্য।
ছবি তুলার জন্য যেতে হবে ১৯ নং কাউন্টার এ।মনে রাখবেন এখানে শুধু অনলাইন এর সার্ভিস দেওয়া হয়।এখানে ফরম টি জমা দিলে এখানের অফিসার আপনার ছবি তুলে আপনার আঙ্গুলের ছাপ নিয়ে আপনার ফরম টা রেখে দিবে এবং আপনাকে একটা রশিদ ধরিয়ে দিবে।এই রশিদ টা ভাল করে দেখে নিবেন।
আপনার অনলাইন আবেদন এখানেই শেষ হল।
মনে রাখুনঃ
যতই লাইন থাকুক না কেন অনলাইন আবেদন এর জন্য কোন লাইন এর দরকার নাই।
অবশ্যয়ই বাসা থেকে সব কাগজ এবং সত্যায়িত ছবি সংগে করে নিয়ে আসবেন।
সাদা কাপর পরে ছবি তুলা যাবেনা।
[Read More...]


ফেইসবুক এ নীল রঙের স্ট্যাটাস দিয়ে চমক লাগিয়ে দিন আপনার বন্ধুদের ।




ফেইসবুক ইউস করে না  এমন  লোকের সংখ্যা  খুবই কম পাওয়া  যাবে  এবার মূল  বিষয়ে আসা যাক ধরুন

আপনি  ফেইসবুক এ আপনি কোন স্ট্যাটাস  দিলেন এবং তা যদি হ্য় নীল রঙের  তাহলে নিশ্চয় সবাই
চমকে  যাবে  এর  জন্য বিশেষ কিছু করতে হবে না শুধু  @[1: ]@@[1:[0:1: Your Text Here]] এটা কপি
করে আপনার ফেইসবুকে পেস্ট করবেন  Your Text Here এর জায়গায় আপনার   স্ট্যাটাস টি লিখুন এবার দেখুন চমক।
[Read More...]


ফেসবুক বন্ধুদের জন্মদিনের ফ্রী এসএমএস এলার্ট নিন আপনার মোবাইল এ






আমাদের সবারই ফেসবুক এবং জিমেইল অ্যাকাউন্ট আছে। এই ২ টি অ্যাকাউন্ট ব্যাবহার করে খুব সহজে ফেসবুক বন্ধুদের জন্মদিনের এসএমএস এলার্ট আপনি আপনার মোবাইল এ পেতে পারেন।
নোটঃ বুঝানোর সুবিধার জন্য অনেকগুলো ধাপ হয়ে যেতে পারে। একটু সময় নিয়ে পরবেন কারন আসলে অনেক সহজ পদ্ধতি। পড়তে যত সময় লাগবে করতে তার থেকেও কম সময় লাগবে।
১- প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করুন।
২- এবার এ লিঙ্ক যান।
৩- ফেসবুক এর একটি ক্যালেন্ডার পেজ আসবে।
৪- পেজটির ডান দিকের উপরে নিচের চিহ্নিত জায়গায় ক্লিক করুন। এরপর export এ ক্লিক করুন।

৫- একটি বক্স আসবে, তাতে export your friends' birthdays এ মাউস পয়েন্টার রেখে মাউস এর রাইট বাটন ক্লিক করে copy link location এ ক্লিক করুন।

৬- এবার এই লিঙ্ক থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে গুগল ক্যালেন্ডার এ লগইন করুন।
৭- পেজ ওপর দিকে ডান পাশে setting-> Settings-এ যান।

৮- যে পেজ আসবে তাতে mobile setup নির্বাচন করুন।
৯- এরপর Phone number লেখা বক্সে +৮৮সহ আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং Send verification code-এ ক্লিক করুন।
১০- কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল ফোনে একটি এসএমএস পাবেন, যাতে পাঁচ অঙ্কের একটি ভেরিফিকেশন কোড থাকবে। ওয়েবসাইটের Verification code বক্সে আপনার কোডটি লিখে finish setup ক্লিক করুন।
১১- save বাটন ক্লিক করুন।
১২- এখন গুগল ক্যালেন্ডার এ মেইন পেজ এ বাম দিকে other calender এর পাসের তীর চিহ্ন এ ক্লিক করে add by url এ ক্লিক করুন।

১৩- এবার url বক্স এ ৫ নং ধাপে কপি করা লিঙ্ক টি paste করুন। add calender এ ক্লিক করুন।
১৪- other calender এর নিচে friends birthdays নামে একটি ক্যালেন্ডার যুক্ত হয়েছে। এটি আপনার ফেসবুক বন্ধুদের জন্মদিনের ক্যালেন্ডার।
১৫- এবার friends birthdays এর পাসের তীর চিহ্ন এ ক্লিক করে calender settings এ ক্লিক করুন।

১৬- যে পেজ আসবে তাতে notifications এ ক্লিক করুন।
১৭- আপনার ফোন নাম্বার ঠিকমত verification হয়ে থাকলে পেজ এর ডান দিকে sms এর নিচে সব বক্স select করুন এবং পেজ এর উপরের দিকে remind me via এর পাশে add reminder ক্লিক করুন। মনে রাখবেন remind me via তে sms সিলেক্ট করবেন এবং আপনার সুবিধা মত সময় ঠিক করে দিবেন।

এভাবে আপনি ইচ্ছা মত এসএমএস এলার্ট ঠিক করতে পারবেন।
১৮- এবার সেভ বাটন এ ক্লিক করে বেরিয়ে আসুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার ফেসবুক এর সব বন্ধুর জন্মদিনের এসএমএস আপনি পাবেন একদম ফ্রী তে আর বন্ধুদের সবার আগে জানিয়ে দিন জন্মদিনের শুভেচ্ছা।
[Read More...]


ShortCut Of “FACEbooK”



  ShortCut Of FACEbooK
আমাদের প্রতিদিনই এখন কমবেশী কম্পিউটারে বসা লাগে – এবং নেটে বসলে একবারের জন্য হলেও যার ফেসবুক এ্যাকাউন্ট আছে সে ফেসবুকে যাবেই!
 আজকে লিখব ফেসবুকে কিছু “কী-বোর্ড শর্টকাট” নিয়ে – যা আমি নিশ্চিত আমাদের অনেকেই কোনদিন জানতই না!! (আমি নিজেও জানতাম না – আজকে Yahoo! এর একটা সাইটে জিনিসটা শিখলাম!!)
এই ব্লগটা অনেক ছোট হবে, তাই ফার্স্টেই একটা আজদাহা ছবি দিয়া জায়গা ভরাইলাম!! 
শর্টকাটগুলো মূলত মাইক্রোসফ্‌ট উইন্ডোজ চালিত কম্পিউটারের উপর ভিত্তি করে, আশা করি লিনাক্সেও কাজ করবে… কিন্তু ম্যাক এর ক্ষেত্রে সিউর না! 
ফেসবুক পেজে গিয়ে ‘কী’-গুলো একসাথে চাপুন! আর মজা দেখুন!
Alt + 1 : নিউজ ফিড -এ যাবে (News Feed, বা সবার ভাষায় “হোমপেজ” !)
Alt + 2 : প্রোফাইল
Alt + 6 : এ্যাকাউন্ট সেটিংস (Account Settings)
Alt + 7 : প্রাইভেসি সেটিংস (Privacy Settings)
Alt + 8 : সরাসরি ফেসবুকের অফিসিয়াল পেজে নিয়ে যাবে
Alt + 9 : ফেসবুকের Legal দলিল, প্রাইভেসি স্টেটমেন্ট ইত্যাদি পড়তে পারবেন
Alt + 0 : ফেসবুকের হেল্প সেন্টারে নিয়ে যাবে
_____
এছাড়া বোনাস হিসেবে কম্পিউটারের কয়েকটা কম পরিচিত কীবোর্ড শর্টকাট: (XP ব্যাবহারকারীদের জন্য স্পেশাল)
(Windows Button*) + E : My Computer সরাসরি ওপেন হবে
(Windows Button) + D : সব ওপেন উইন্ডো একসাথে মিনিমাইজ (minimize) হবে
[পুরনো 'ইন্টারনেট এক্সপ্লোরার'-এর জন্য]: কোন সাইট, যেমন ফেসবুকে যেতে হলে এ্যাড্রেস বারে শুধু facebook লিখে Ctrl ধরে রেখে Enter চাপুন, সরাসরি ফেসবুকে যাবে
আর সবশেষে একটা খুবই সহজ ও কমন টিপ :-
” Prnt Scrn কী চাপলে আপনার ঐ মুহুর্তে স্ক্রীনে ঠিক যেমনটা আছে ঠিক তেমনই একটা ছবি উঠে যাবে। পরে Paint বা অন্য কোন ছবি সম্পর্কিত সফ্‌টওয়্যারে Paste করলেই ছবিটা পাবেন! ”
(নিশ্চয়ই এইটা জানতেন? না জানলে ব্যাপার না, আমিও কোন এক কালে জানতাম না!)  
* Windows Button হইল ঐ স্পেস বারের বাম (বা ডান!) পাশে থাকা ওই উইন্ডোজ লোগো-ওয়ালা কী টা…
[Read More...]


জানুন মহাকাশ, প্ল্যানেট ও মহাবিশ্ব সম্পর্কে কিছু অসাধারণ ফ্যাক্ট




১.শনির চাঁদ টাইটানে জীবন ধারণের মত অনুকূল পরিবেশের সন্ধান মিলেছে।
২. একমাত্র পৃথিবীতেই প্রাণ রয়েছে, ১৯৮৬ সালে NASA ঘোষণা দেয় যে মঙ্গলের মাটিতে জীবাণুর ফসিলের খোঁজ পেয়েছে।
৩. বেশির ভাগ বিজ্ঞানিদের মতে প্রাণের মূল ভিত্তি হল পৃথিবীর নিজস্ব রসায়ন, নভোচারী Fred Hoyle এর মতে প্রাণ এসেছে পৃথিবীর বাইরে থেকে।
৪. মহাশুন্যে নভোচারীদের হ্যালমেটে অক্সিজেন দ্বারা পূর্ণ রাখা হয় যাতে হ্যালমেটের কাঁচ ঘোলাটে না হয়।
৫. স্পেসস্যুটের মধ্যভাগ বেলুনের মত ফোলানো, নইলে মহাশুন্যে চাপের কারণে নভোচারীরা সিদ্ধ হয়ে যেত।৬. নভোচারীদের হাতের গ্লাভসে সিলিকনের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে যাতে কোন কিছু স্পর্শ করলে তার অনুভুতি পাওয়া যায়।
৭. একটি স্পেসস্যুটের মুল্য প্রায় ১১ মিলিয়ন মার্কিন ডলার। যার শতকরা ৭০ ভাগই কন্ট্রোল মডিউলের মুল্য।
৮. দুজন মহাকাশচারী মহাশুন্যে ভাসমান অবস্থায় থাকে তাদের মধ্যবর্তী আকর্ষণ F=তাদের মোট ভরের গুনফল ভাগ তাদের মধ্যবর্তী দুরত্বের বর্গফল।
৯. উজ্জ্বল নীহারিকা গুলোর আলোর উৎস তাদের নিকটবর্তী নক্ষত্র থেকে বিকিরিত হাইড্রোজেন গ্যাসের ফলে।
১০. ড্রেক সমীকরণের (The Drake Equation )প্রণেতা মার্কিন জ্যোতির্বিদ Frank Drake। যার মাধ্যমে তিনি বলেছেন আমাদের গ্যালাক্সিতে বুদ্ধিমান প্রাণীদের গ্রহের সংখ্যা কত? তাঁর হিসেবে এ সংখ্যা প্রায় ১ মিলিয়ন।১১. SETI বা Search for ExtraTerrestrial Intelligence হল মহাবিশ্বের কোন প্রান্ত হতে বুদ্ধিমান প্রাণীদের রেডিও সিগন্যাল ধরার কার্যক্রম।
১২. আকাশগঙ্গা (The Milky Way) মহাবিশ্বের বিলিয়ন পরিমাণ ছায়াপথগুলোর একটি।
১৩. আকাশগঙ্গা ছায়াপথ তার নক্ষত্রগুলো নিয়ে মহাকাশের বুকে ছুটছে ঘণ্টায় ১০০ মিলিয়ন কিলোমিটার বেগে।
১৪. সূর্য আকাশগঙ্গার কেন্দ্রকে ২০০ মিলিয়ন বছরে ঘুরে আসে। এ সময়ের মধ্যে সূর্য অতিক্রম করে ১ লক্ষ আলোকবর্ষ।
১৫. প্রায় ছায়াপথের কেন্দ্রে রয়েছে অতিভর সম্পন্ন একটি কৃষ্ণগহ্বর। এমন কি রয়েছে আকাশগঙ্গার কেন্দ্রেও।
১৬. মহাবিশ্বের বয়স প্রায় ১৫ বিলিয়ন বছর। যার আবার তারতম্য ঘটে।
১৭. যদিও বলা হয়ে থাকে মহাবিশ্বের বয়স ১৫ বিলিয়ন বছর। কিন্তু আমাদের ছায়াপথ আকাশগঙ্গার এমন এমন নক্ষত্র রয়েছে যাদের বয়স ১৪ থেকে ১৮ বিলিয়ন বছর। যার মানে মহাবিশ্বের বয়স আরও বেশী।
১৮. সবচেয়ে দূরের ছায়াপথগুলো আলোর প্রায় শতকরা ৯০ ভাগ গতি নিয়ে আরও দূরে সরে যাচ্ছে।
১৯. বুধ গ্রহের দিনের পরিমাণ মাঝে মধ্যে পৃথিবীর ৫৯ দিনের সমান হয়।
২০. আইনস্টাইনের theory of relativity অনুযায়ী মহাবিশ্বের কোন কেন্দ্র বা প্রান্ত নেই। স্থান-কাল অনুযায়ী মহাবিশ্ব একটি সীমাহীন বক্রতল।
২১. যদি আপনি কৃষ্ণগহ্বরের মধ্যে পড়ে যান তাহলে আপনি নুডলসে পরিণত হবেন।
২২. ঘূর্ণায়মান গ্যাসের স্রোত কৃষ্ণগহ্বরের দিকে পড়ার সময় যে শক্তি নির্গত হয় তা ইলেক্ট্রনের একটি জেট তৈরি করে যেটি আলোর সমান গতিতে ব্ল্যাকহোলের বাইরের দিকে ছিটকে পড়ে পরিণত হতে পারে আরেক বিস্ময়কর বস্তুতে, এর নাম কোয়াসার।
২৩. কৃষ্ণগহ্বর থেকে নির্গত ইলেক্ট্রন জেট ছড়িয়ে পড়ে কয়েক বিলিয়ন কিলোমিটার দূর পর্যন্ত।
২৪. কৃষ্ণগহ্বরের বিপরীত ঘটনা হল শ্বেতগহ্বর। কৃষ্ণগহ্বর যেমন সবকিছু গ্রাস করে ফেলে শ্বেতগহ্বর তেমন ভেতর থেকে সবকিছু ভেতর থেকে বের করে দেয়। সময়কে বিপরীত দিকে পরিচালনা করতে পারলে শ্বেতগহ্বরকে কৃষ্ণগহ্বর মনে হবে।
২৫. যদিও ধারনা করা হয় মহাবিস্ফোরনের পূর্বে মহাবিশ্বের সববস্তু এক জায়গায় জড়ো ছিল। বর্তমানে ধারনা করা হচ্ছে আমাদের মহাবিশ্ব সেই সময়ে অনেকগুলো বুদবুদের একটি। যার মানে মহাবিশ্বের সংখ্যা অগুনতি। নতুন এই ধারনার নাম Big Bounce!!
[Read More...]


PC to Mobile Free Call না পড়লে মিস করবেন




আপনাদের কাছে একটা ফাটাফাটি জিনিস শেয়ার করছি। সবার প্রথমে হল যা ১০০কাজ করে আমি একটু আগে ও আমার এক বন্দুর সাথে ওয়েব থেকে মেবাইলে কথা বললাম লন্ডনে। এবার হয়তো আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি যাই হোক কাজের কথায় আসা যাক একটা ওয়েব সাইট VOX.IO SIGN UP LINK যেখানে গিয়ে শুধু সাইন আপ করেন এর পর আপনার মোবাইল টা ভেরিফাই কের নিন এবং ভেরিফাই হওয়া মাত্র আপনার একাউন্টে জমা হবে .25€ যা দিয়ে কথা বলা শুরু করে দিন এরপর বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে 0.15€ করে জমিয়ে চিটিয়ে কথা বলুন।ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

header fg 300x114 PC to Mobile Free Call না পড়লে মিস করবেন

এছাড়াও এর অন্যন্য ফিচার গুলো হলঃ
Profile pages & Group Chat
Screenshot2012 07 23at34727PM 2 PC to Mobile Free Call না পড়লে মিস করবেন
As you know, we’ve been working hard from the start to constantly improve vox.io for you all. We’d like to show you some of these latest improvements that will make it even easier for you to talk with your friends and family all over the world.

Chat Messages + Content
chat 3 PC to Mobile Free Call না পড়লে মিস করবেন
At vox.io, we care about real-time communication. We’ve focused on delivering a great experience of voice and video calls, straight from your desktop browser, but we know that real-time communication is much more than that. 
Now, the time has come for us to enhance the way we communicate in real-time. We introduce to you vox.io chat.

vox.io for iPhone
iphonecopy PC to Mobile Free Call না পড়লে মিস করবেন
Now that the long awaited vox.io mobile app for iPhone is finally here, calling, messaging and starting conversations has never been so easy. We know that it took quite some time to develop as it underwent several iterations, but we were working hard to capture the same magic that makes vox.io great in your browser, while also making sure that the app would both work and feel great.

Group calls
groupcallcopy PC to Mobile Free Call না পড়লে মিস করবেন
After improving our video call experience, we’ve released a trial of our iPhone app to the wild (a.k.a. the App Stores in Slovenia and Croatia).
The response has been astonishing. We’ve jumped to #1 in the Social Networking category in just the first few hours! We know you are all eager to try vox.io for iPhone, so don’t worry, it’ll be available in many more countries soon.


Video calls 2.0
video call 1 PC to Mobile Free Call না পড়লে মিস করবেন
Thanks to your feedback, we’ve heard from many of you that you would like to see better video call quality on vox.io. Your wish is our command – we have recently implemented a much better encoded video call functionality that consumes less of your internet bandwidth and delivers better quality.

Travel wisely, use your phone
26490418N024725887562 PC to Mobile Free Call না পড়লে মিস করবেন

We have started off vox.io with a simple wish: making internet communication more accessible, ubiquitous and simple to use. With the latest release, we are another step closer, with unique profile URLs, Quick Call links, and the ability to store multiple personal phone numbers—perfect for the frequent traveler.

Don’t call me, vox.me!
 PC to Mobile Free Call না পড়লে মিস করবেন
We’ve seen that you love our Quick Call links so we’ve decided to make them a bit funkier. First, we ditched our previous structure for Quick Call links (vox.io/qc/something) and changed them to vox.me/something. Quick calls are not only easier this way, but more straightforward.

Yes, vox.io does SMS
texting   PC to Mobile Free Call না পড়লে মিস করবেন
During this unusually hot European summer, we have been busy improving vox.io and creating a smoother calling experience. There are several tiny parts of vox.io that were updated in the past few weeks, and we’d like to point of two particular features that we think you’ll really enjoy.
 ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

[Read More...]


ফেসবুক এ আপনার বন্ধুর আইপি জানতে চান…………….



 আপনি কি ফেসবুক এ আপনার বন্ধুর বা অপরিচিত কারো অবস্থান যানতে চান।তাহলে এটি আপনার যন্ন।আগে বলে রাখি বের করা আইপি দিয়ে কেউ হ্যাকিং করলে বা করার চেষ্টা করলে নিয responsibility তে করবেন।এতে techtunes বা এই টিউন দায়ী থাকবে না। তাহলে শুরু করি
১।প্রথমে সব ট্যাব বন্ধ করুন ও কুকি ডিলিট করুন
২।ফেসবুক এ ঢুঁকে কাঙ্খিত বেক্তিকে chat এ আমন্ত্রন যানান
৩।chat করার সময় start > Run > cmd লিখে enter চাপুন
৪।commane prompet এ netstat -an লিখে এন্টার দিন।
৫।এখন আপনি আপনার পিসি এর সাথে যুক্ত সব আইপি পেয়ে যাবেন।
৬।এখন আপনার কাঙ্খিত বেক্তির আইপি সনাক্ত করতে সবগুলো আইপি
www.
ipmango.com ,www.ip2location,www.whatsmyip.com এসকল সাইট এ paste করুন আর দেখুন মযা।এগুল ছারা ও আপনি ইন্টারনেট অনেক সাইট পাবেন
শেষ কথা ঃ ইয়াহু তে চ্যাট করার সময় ও আপনি এটি করতে পারেন ও ভিক্টিম এর পিসি থেকে data হাতিয়ে নিতে পারেন ।কিন্তু এটি বলছি না কারন অনেক tuner এ নিয়ে আগে পোস্ট করেছেন।তাহলে 


খোদা হাফেয
[Read More...]


ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©




t3724 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©
smiley 12 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©
আবারও ফেসবুক। কিন্তু আজকে কিছু ভাল জিনিস দেবার ট্রাই করব। যা দিচ্ছি আমি দ্বারা পরীক্ষিত, সুতরাং কাজ হয় না, লোড হয় না এগুলা বলা থেকে বিরত থাকুন। আসুন আমার হাত ধরুন, নিয়ে যাচ্ছি আপনাদের আমার পোস্টে 

১ ফেসবুক কভার এবং প্রফাইল পিকচার এক রকম করুন নিচে ডেমো দেখে নিন

b0218 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©

611 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©

 আমি জানি অনেকে এটা কিভাবে করে মনে মনে খুজছেন icon wink ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©  তাই ত আপনার জন্যই নিয়ে আসলাম।

স্টেপ ১ ঃ  এই লিঙ্ক এ যান
স্টেপ ২ ঃ নিচের ইমেজ এ ইফেক্ট গুলা থেকে আপনার তা পছন্দ করুন136 899x440 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©

স্টেপ ৩ ঃ  আপনার কাঙ্ক্ষিত ছবি টি সিলেক্ট করুন। ফেসবুক কভার থেকেও করতে পারেন use your current facebook cover photo থেকে।আমি আপলোড করলাম।তার জন্য choose file ক্লিক করে ইমেজ ফাইল টি বের করে দিন।তারপর Upload এ ক্লক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
216 899x198 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©






স্টেপ ৪ ঃ যতটুকু ইমেজ কভার এবং প্রফাইল পিকচার হিসেবে দিতে চান ততটুকু সিলেক্ট করে Done ক্লিক করুন316 899x304 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©
স্টেপ ৫ ঃ  লাইক দিন , ভয় নাই আইডি কিছু হবে না, আমি ভরসা দিলাম।
411 300x67 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©
স্টেপ ৬ ঃ  ধরেন কাজ শেষ এখন Download your cover photo! এবং Download your profile photo! ক্লিক করুন ২টাই ডাউনলোড হয়ে যাবে। বিন্দাস আপনার কভার এবং প্রোফাইল আপডেট করুন।  আমি জানি এটা শিখিয়ে দিতে হবে না 59 300x130 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©

২ বন্ধুর পুরা ফেসবুক অ্যালবাম ডাউনলোড করে ফেলুন   b0209 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©

স্টেপ ১ ঃ  এই এড-অন টি আপনার ফায়ারফক্স এ ইন্সটল করুন লিঙ্ক । ইন্সটল এর পর ফায়ারফক্স রিস্টার্ট দেয়ার দরকার নাই। দিলেও সমস্যা নাই।
স্টেপ ২ আপনার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যালবাম এর উপর রাইটক্লিক করুন।138 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©
তারপর fulschipr anle’s download এ ক্লিক করুন নিচের ইমেজ এর মত। এবং কিছু ক্ষণ অপেক্ষা করুন। তারপর পিসি তে কোথায় সেভ করবেন লোকেশন দেখিয়ে ওকে ক্লিক করুন।
1117 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©



এখন দেখুন ফায়ারফক্স এ নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। যাতে আপনার ডাউনলোড প্রসেস দেখাচ্ছে।এভাবে আপনি যে কোন ফেসবুক অ্যালবাম এর সব ছবি একসাথে ডাউনলোড করতে পারেন।
217 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©

৩ বিভিন্ন ফন্ট এ ফেসবুক এ স্ট্যাটাস দিন b0215 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©

স্টেপ ১ ঃ এই লিঙ্ক এ যানhttp://namefunk.com/
স্টেপ ২ ঃ type in you massage…বক্স এ আপনার কাঙ্ক্ষিত স্ট্যাটাস অথবা ম্যাসেজ টাইপ করুন। তারপর তার নিচের বক্সগুলোতে বিভিন্ন ফন্ট এ পরিবর্তন হয়ে যাবে আপনার টেক্সট। কপি করে আপনার স্ট্যাটাস অথবা ম্যাসেজ ই ব্যবহার করতে পারেন
139 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©












আপনাদের জন্য কিছু বোনাস ফেসবুক স্ট্যাটাস সাইন। আগুলা ব্যবহার করে স্ট্যাটাস কে নতুন রুপ দিতে পারেন  শুধু নিচ থেকে কপি  করে আপনার স্ট্যাটাস এ পেস্ট করুন। অনেক এর কাছে থাকতে পারে যাদের কাছে নেই তাদের জন্য  smile 71 ツƒαсεвøøќ মারাক্তক কিছু টিপস | না পড়ছেন ত মিস করছেন ©

ϟ

°

Σ

۞

Ω

©

®

¿

¡

½

Smileys

ت

Ü

ϡ

Love, heart

۵

Yes

Music

°


No

আজকে এই পর্যন্তই। যদি একটু ও কাজে আসে বা ভাল লাগে তাহলে কমেন্ট তা করতে ভুল করবেন না। আপনার কমেন্ট = আমার কষ্ট উসুল।
[Read More...]


নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Categories

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top