Pattern/Password ভুলে গেলে বা অনেকবার দিয়ে লক হলে করনীয়










Android ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশেরই একটা প্রব্লেমে পরতে হয় আর তা হল ফোন এর পাসওয়ার্ড বা pattern লক ভুলে যাওয়া বা অনেকবার ভুল দেয়ার ফলে ফোন গুগল অ্যাকাউন্টে লক হয়ে যাওয়া। আর এই সমস্যায় সবারই মাথা খারাপ হয়ে যায় কারন এর সহজ সমাধান গুলো অধিকাংশের জন্যই কাজ করে না। এই পোস্টে আমি এই সমস্যার প্রায় সব রকম সমাধানের উপায় নিয়ে আলোচনা করব।
★ ১১ নাম্বার পদ্ধতি ব্যতীত অন্য গুলোতে আপনার ফোনে এর ডাটা/অ্যাপ/সেটিংস্‌ এর কোনো পরিবর্তন হবে না মানে ফোন যেমন ছিল তেমনি থাকবে।
★ প্রায় সব গুলো পদ্ধতি rooted এবং nonrooted সবার জন্যই কাজ করার কথা যদি requirements ঠিক থাকে (এবং আপনার ভাগ্য ভাল হয় এবং ঠিক মত follow করতে পারেন)।
★ সব ফোনে সব সিস্টেম কাজ করবে না তাই একটা না হলে আপনার জন্য উপযুক্ত অন্যটা চেষ্টা করুন।
★ অনেক গুলো trick advanced ব্যবহারকারীদের জন্য তাই না বুঝলে try করার দরকার নেই। তবে সাধারন ইউজাররা ১,২,১১ নাম্বার পদ্ধতি try করতে পারেন।
★ যা করবেন সব নিজ দায়িত্বে করবেন। কোনো প্রকার প্রব্লেম বা ক্ষতির জন্য আমি দায়ী নই।

পদ্ধতি - ১
★ যদি এমন হয় যে আপনি পাসওয়ার্ড ভুলে যাননি তবে কেউ বারবার ভুল পাসওয়ার্ড দেয়ায় ফোন লক হয়েছে তবে আপনি এই পদ্ধতি try করে দেখতে পারেন। কাজ হবেই এমন না তবে try করতে তো ক্ষতি নেই।
★ লক অবস্থায় ফোনটিতে একটি কল দিন।
★ কল receive করে home/middle বাটন চাপুন।
★ ফোনের settings এ যান এবং security থেকে pattern বা password disable(none) করে দিন।
★ টোটাল কাজের সময় কল disconnect করা যাবে না।

পদ্ধতি - ২
★ যদি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা থাকে তবে ফোন লক হওয়ার পর গুগল অ্যাকাউন্ট চাইলে আপনার play store এ যে অ্যাকাউন্ট দেয়া আছে সেটা দিয়ে সাইন ইন করুন।
★ যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশান অন থাকে এবং অ্যাকাউন্টে কোনো প্রব্লেম না থাকে অথবা একের অধিক অ্যাকাউন্ট না থাকে তবে কিছুক্ষনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে এবং নতুন পাসওয়ার্ড বা pattern দিতে বলবে।
★ নতুন password দিন এবং ফোন খুলে যাবে।
★ যদি ফোন এ ইন্টারনেট অন না থাকে তবে আপনি ADB দিয়ে পিসি এর সাহায্যে ফোন এর ডাটা অন করতে পারবেন যেমন ওয়াইফাই অন করতে এই কোড (adb shell svc wifi enable) আর ADB সম্পর্কে নিচের পদ্ধতিগুলোতে বিস্তারিত পাবেন।

পদ্ধতি - ৩
★ এই পদ্ধতিতে লক খোলা একটু কঠিন আর কম্পিউটার প্রয়োজন হবে।
★ কম্পিউটার উইন্ডোজ হলে cygwin এবং ADB ইন্সটল করা থাকতে হবে। লিনাক্স হলে cygwin প্রয়োজন নেই।
★ ফোন এ USB debugging on করা থাকতে হবে (Settings>Developers options>USB debugging)।
★ ADB driver এ ফোন আপনার পিসি তে না পেলে আপনার ফোন এর জন্য compatible driver পিসি তে ইন্সটল করা থাকতে হবে।
★ সব ঠিক মত সেটআপ করা থাকলে ফোন অন করা অবস্থায় কেব্‌ল দিয়ে পিসি এর সাথে connect করুন।
★ কম্পিউটারে RUN ওপেন করুন (window+R অথবা সার্চ এ যেয়ে RUN লিখলেই চলে আসবে অথবা স্টার্ট মেনুতেও পাবেন) ।
★ RUN ওপেন হলে বক্স এ cmd লিখে এন্টার চাপুন। কালো রং এর command prompt window ওপেন হবে।
★ cmd তে adb shell লিখে এন্টার চাপুন।
★ আবার rm /data/system/gesture.key লিখে এন্টার চাপুন। ( pattern এর বদলে password দেয়া থাকলে gesture এর যায়গায় password লিখবেন)
★ ফোন পিসি থেকে আনপ্লাগ না করেই ফোন restart দিন।
★ ফোন চালু হলে পিসি থেকে কানেকশান খুলে ফেলুন।
★ এবার pattern বা password চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে।
Cygwin লিঙ্ক এবং গাইড - https://cygwin.com/install.html
ADB লিঙ্ক - http://adbtoolkit.com/adb-toolkit-1.5.9.rar
গাইড - http://www.youtube.com/watch?v=uVU8vQVKo6I

পদ্ধতি - ৪
★ ৩ নাম্বার পদ্ধতির মতই requirement এবং নিয়ম শুধু এই পদ্ধতিতে CMD code গুলো অন্য রকম দিতে হবে (প্রতিটা লাইন লেখার পর একটা করে এন্টার চাপতে হবে)
adb devices
adb shell
cd data/system
su
rm *.key

পদ্ধতি - ৫
★ ৩ নাম্বার পদ্ধতির মতই requirement এবং নিয়ম শুধু এই পদ্ধতিতে CMD code গুলো অন্য রকম দিতে হবে (প্রতিটা লাইন লেখার পর একটা করে এন্টার চাপতে হবে)
adb shell
cd /data/data/com.android.providers.settings/databases
sqlite3 settings.db
update system set value=0 where name='lock_pattern_autolock';
update system set value=0 where name='lockscreen.lockedoutpermanently';
.quit

পদ্ধতি - ৬
★ উপরের নিয়মে পিসি সেট আপ করে ফোন পিসি তে কানেক্ট করুন। অথবা ফোন অনুযায়ী driver download করে পিসি সেট আপ করুন।
★ ফোন এ USB debugging অন থাকতে হবে।
★ নিচের লিঙ্ক থেকে Bypass Security Hack নামের ফাইল টি নামিয়ে পিসি তে extract করুন।
★ SQLite Database Browser 2.0.exe ফাইল টি ওপেন করুন।
★ pull settings.db.cmd ফাইল টি চালু করুন । এটা আপনার ফোন এর সেটিংস্‌ ফাইল ফোন থেকে বের করে আনবে।
★ বের হওয়া settings.db ফাইলটা drag (click করে ধরে টেনে) করে SQLite Database Browser 2.0.exe এর উপর ছেড়ে দিন।
★ browse data tab এ যান এবং টেবিল থেকে ক্লিক করে লিস্ট থেকে secure সিলেক্ট করুন।
★ এবার নিচের মত করে করুন।
★ Pattern হলে - lock_pattern_autolock খুঁজে বের করে record ডিলিট করে দিন। database সেভ করে ক্লোজ করে দিন এবং extract করা bypass Security Hack থেকে push settings.db.cmd চালু করুন। ফোন restart দিন।
★ PIN lock হলে - lockscreen.password_type খুঁজে বের করুন আর না থাকলে তৈরি করুন। তারপর এতে ডাবল ক্লিক করে এর value পরিবর্তন করে 65536 দিন। lock_pattern_autolock খুঁজে বের করে record ডিলিট করে দিন (খুঁজে না পেলে দরকার নেই)। database সেভ করে ক্লোজ করে দিন এবং extract করা bypass Security Hack থেকে push settings.db.cmd চালু করুন। ফোন restart দিন।
★ Password lock হলে - lockscreen.password_salt খুঁজে বের করে record ডিলিট করে দিন। lockscreen.password_type খুঁজে বের করে record ডিলিট করে দিন। database সেভ করে ক্লোজ করে দিন এবং extract করা bypass Security Hack থেকে push settings.db.cmd চালু করুন। ফোন restart দিন।
★ এবার pattern বা pasword চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে।
Bypass security hack লিঙ্ক - http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=2532216&d=1390399283

পদ্ধতি - ৭
★ এই পদ্ধতির জন্য ফোন এ custom recovery (cwm,cot,twrp,xrec,ctr etc)ইন্সটল করা থাকতে হবে।
★ নিচের থেকে Pattern Password Disable ফাইল টি ডাউনলোড করে SD Card (memory card) এ রাখুন। পিসি বা অন্য ফোন দিয়ে করতে পারেন।
★ কার্ড টি ফোনে লাগিয়ে ফোন recovery তে boot করুন। (walton/symphony হলে volume- অথবা volume+ , samsung হলে volume+ এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করা) । অথবা ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে।
★ SD Card এ রাখা zip ফাইলটা install from SD card থেকে ফ্ল্যাশ করুন।
★ ফোন restart করুন।
★ এবার pattern বা pasword চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে।
Pattern password disable লিঙ্ক - http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=2532214&d=1390399283

পদ্ধতি - ৮
★ এই পদ্ধতির জন্য ফোনে custom recovery (cwm,cot,twrp,xrec,ctr etc)ইন্সটল করা থাকতে হবে।
★ নিচের থেকে Aroma File manager.zip ফাইলটা ডাউনলোড করে SD Card (memory card) এ রাখুন। পিসি বা অন্য ফোন দিয়ে করতে পারেন।
★ কার্ড টি ফোনে লাগিয়ে ফোন recovery তে boot করুন। (walton/symphony হলে volume- অথবা volume+ , samsung হলে volume+ এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করা)। অথবা ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে।
★ mount নামে recovery তে একটি অপশন পাবেন। সেখান থেকে সব কিছু mount করুন।
★ update থেকে SD Card এ রাখা ফাইলটা update করুন।
★ Aroma file manager ওপেন হবে।
★ menu থেকে settings সিলেক্ট করে নিচে mount all partition in startup সিলেক্ট করে Aroma file manager exit করুন।
★ আবার update থেকে Aroma file manager.zip টা update করুন এবং এটি ওপেন হবে।
★ এবার data/system থেকে ‘gesture.key’ (pattern lock) অথবা password.key (password lock) ফাইল খুঁজে ডিলিট করে দিন। (লং প্রেস করলে ডিলিট অপশন আসবে)।
★ ফোন restart করুন।
★ এবার pattern বা pasword চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে।
★ আপনার custom recovery তে যদি নিজস্য file manager থাকে যেমন TWRP তবে aroma file manager ছাড়াই আপনি ওটা দিয়েও process টা করতে পারবেন।
Aroma file manager লিঙ্ক - http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=2532253&d=1390400421

পদ্ধতি - 9
★ এই পদ্ধতির জন্য আপনার ফোন rooted হতে হবে এবং ফোন এ আগে থেকে sms bypass অ্যাপ্লিকেশান ইন্সটল করা থাকতে হবে।
★ নিচের লিঙ্ক থেকে sms bypass অ্যাপ টি নামিয়ে phone এ ইন্সটল করে নিন।
★ অ্যাপটি ওপেন করুন ।
★ super user permission চাইলে permission দিন।
★ অ্যাপ টি ওপেন হলে enable remote password reset এ টিক দেয়া না থাকলে দিন।
★ change secret code e নিজের ইচ্ছা মত code দিন। old secret code হলো 1234 .তবে প্রয়োজন মনে না করলে যা আছে তাই রাখতে পারেন।
★ বের হয়ে যান আর কাজ শেষ।
★ কখনো ফোন লক হলে অন্য কোনো ফোন থেকে এই মেসেজ টি আপনার ফোন এ পাঠান , 1234 reset (এখানে 1234 এর জায়গায় আপনি অন্য secret code দিলে সেটা দিবেন। খেয়াল রাখবেন 1234 এর পর একটি space আছে)
★ আপনার ফোন টি restart নিবে এবং লক খুলে যাবে।
★ যদি restart এর পরেও pattern lock দেখতে পান তবে ইচ্ছা মত যে কোনটা দিন লক খুলে যাবে।
sms bypass লিঙ্ক - https://www.dropbox.com/s/iuxvesesgxfpqxe/SMS%20ByPass%20App%20For%20Android.apk

পদ্ধতি - ১০
★ এই পদ্ধতির জন্য আমরা অধিকাংশ বাংলাদেশীই অনুপযুক্ত কারন এটাতে আপনাকে play store থেকে 4.38 ডলার মুল্ল্যের অ্যাপ্লিকেশান কিনতে হবে। তবুও এটি দেয়া হল কারন অনেকের কাজে লাগতেও পারে।
★ এই সিস্টেম এ আপনার ফোন এ ইন্টারনেট অন থাকতে হবে এবং পিসি থাকতে হবে।
★ ফোন এর সাথে কোনো ডাটা কেব্‌ল লাগানো থাকা যাবে না। মানে ফোন চার্জ এ থাকলে চার্জ খুলে ফেলুন।
★ ফোনে ইন্টারনেট চালু অবস্থায় পিসি দিয়ে নিচের লিঙ্ক এ দেয়া অ্যাপটি তে যান এবং playstore এ আপনার ফোন এ যে অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা সেই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে অ্যাপ টি কিনে ইন্সটল করুন।
★ অ্যাপ টি অটো আপনার ফোন এ ইন্সটল হয়ে যাবে।
★ ইন্সটল হওয়ার পরে ফোন এ চার্জার লাগান।
★ আপ্পতি অ্যাক্টিভ হবে এবং আপনি ফোনে activate নামে একটি বাটন দেখতে পাবেন।
★ ওটা ক্লিক করলেই আপনার ফোন টির পাসওয়ার্ড খুলে যাবে,
screen lock bypass pro লিঙ্ক - https://play.google.com/store/apps/details?id=net.thomascannon.screenlockbypass.pro

পদ্ধতি - ১১
★ এই পদ্ধতিটি সর্বশেষ উপায়। এর জন্য কোনো requirement নেই। সব ফোনেই এটি কাজ করবে। তবে এই পদ্ধতিতে আপনার SD Card এবং Phone memory এর ফাইল ছাড়া ফোনে ইন্সটল করা সব অ্যাপ্লিকেশান/গামেস/ডাটা/সেটিংস্‌ মুছে যাবে। মানে ফোন কিনার সময় যেমন ছিল তেমন হয়ে যাবে তাই এটাকে সর্বশেষ পদ্ধতি হিসেবা দেয়া হল এবং যাদের উপরের পদ্ধতিগুলো কাজ করবেনা বা requirements মিলবে না বা ঝামেলার মনে হয় তারা এই পদ্ধতি অনুসরন করবেন।
★ ফোন বন্ধ করে recovery তে boot করুন। (walton/symphony হলে volume- অথবা volume+ , samsung হলে volume+ এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করুন। অথবা ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে। recovery তে wipe data / factory reset করুন। বিভিন্ন custom recovery তে অপশন টা অন্য নাম এ থাকতে পারে।
★ ফোনে restart দিন।
আশা করছি কোনো না কোনো পদ্ধতি কার না কার কাজে আসবে।
[Read More...]


অনলাইনে বিনা মূল্যে প্রোগ্রামিং শেখার কার্যকরী ৪টি সাইটের কথা।




প্রযুক্তির এই সময়ে সকলেই ঝুঁকে পড়ছেন প্রযুক্তিনির্ভর কাজের দিকে। বিশেষ করে আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়ে ওঠায় কম্পিউটার বা তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে কাজের দক্ষতা তৈরি করে অনেকেই আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ আয়ের দিকে ঝুঁকে পড়ছেন। আউটসোর্সিংয়ের ক্ষেত্রে প্রচুর চাহিদা রয়েছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের। কম্পিউটার বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে পড়ালেখা না করেও প্রোগ্রামিং শিখতে চাইলে দ্বারস্থ হতে পারেন অনলাইনের। জেনে নিন অনলাইনে বিনা মূল্যে প্রোগ্রামিং শেখার কার্যকরী ৪টি সাইটের কথা।


কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী মানুষের সংখ্যা কম নয়। তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে বেড়ে চলেছে কম্পিউটারের ব্যবহার। পাশাপাশি কম্পিউটার নির্ভর কাজে দক্ষ মানুষের চাহিদাও বেড়েই চলেছে। প্রাতিষ্ঠানিকভাবে তাই প্রোগ্রামিং শেখার জন্য বিভিন্ন পর্যায়ে রয়েছে নানা ধরনের প্রতিষ্ঠান, রয়েছে নানা ধরনের কোর্স। তবে শেখার আগ্রহ এবং ধৈর্য থাকলে নিজে নিজেও কোডিং শেখার কাজটি করা যায়। তার জন্য রয়েছে নানা ধরনের বইপত্র। তবে বইপত্র পড়ে নিজে নিজে শেখাটা কষ্টের বটে। এ সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইন্টারনেট এবং টেক জায়ান্টরা।

বর্তমানে অনলাইনে শিক্ষা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সব দেশেই। একটি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ থাকলেই পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। আর অনলাইনে বিনা মূল্যে যারা পড়ালেখা করতে চায়, তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রোগ্রামিং শেখার জন্যও তেমনি রয়েছে নানা ধরনের অনলাইন কোর্স। ঘরে বসেই প্রাতিষ্ঠানিক গাইডলাইন অনুযায়ী পরিপূর্ণ একটি কোর্সের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে শেখা যায় প্রোগ্রামিং। আর তাতে করে যারা আউটসোর্সিংয়ের কাজ করতে চান, তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি প্লাটফর্ম। এই লেখায় অনলাইন সাইটগুলোর মধ্য থেকে ৪টি ওয়েবসাইটের কথা জানানো হবে, যাদের বলা যায় কোডিং শেখার জন্য সবচেয়ে সমৃদ্ধ এবং আদর্শ প্লাটফর্ম।

এমআইটি ওপেন কোর্সওয়্যার

প্রযুক্তিবিষয়ক শিক্ষায় বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নাম ম্যাসাচুসট ইন্সটিটিউট অব টেকনোলজি বা এমআইটি। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ে বরাবরই শীর্ষস্থানে থাকা এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে সকলের জন্য উন্মুক্ত ওপেন কোর্সওয়্যার। ২০০১ সালে তারা চালু করে এই সেবা।

কম্পিউটার প্রোগ্রামিং ও কোডিং বিষয়ক কোর্সগুলো পরিচালিত হয় এমআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে। এখানকার গ্রাজুয়েট এবং আন্ডারগ্রাজুয়েট কোর্সের আওতায়  কোডিং ও প্রোগ্রামিং বিষয়ক অনেকগুলো কোর্স রয়েছে। এসব কোর্সের মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রোগ্রাম, কম্পিউটেশন স্ট্রাকচার, ইলেমেন্টেস অব সফটওয়্যার কনস্ট্রাকশন, ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইঞ্জিনিয়ারিং, প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং ইনসি, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ইন জাভাসহ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর বিভিন্ন কোর্স। এসব কোর্সের ওপর রয়েছে লেকচার ভিত্তিক টেক্সট, অডিও-ভিডিও ফাইল, বিভিন্ন প্রজেক্ট, সমস্যা এবং সেগুলোর সমাধান।

বিশ্বের যেকোনো প্রান্তের যে কেউ এই কোর্সগুলো অনলাইনে সম্পন্ন করতে পারবে বিনা মূল্যে। এর যেসব  কোর্স ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো বিনা মূল্যেই ডাউনলোড করা যাবে। এমআইটির ওপেন কোর্স ওয়্যারের ঠিকানা : http://ocw.mit.edu/index.htm

ইউসি বার্কলে ওয়েবকাস্ট

বার্কলেতে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বনামধন্য। এই প্রতিষ্ঠানের রয়েছে অনলাইন শিক্ষার সুযোগ। তারা নিয়মিতভাবেই অনেকগুলো কোর্সই পরিচালনা করে আসছে অনলাইনে। অনলাইনে এসব কোর্সের স্টাডি ম্যাটেরিয়াল, লেকচার নোট, লেকচার ভিডিও প্রভৃতি পাওয়া যায়। এসব কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রোগ্রামিং। এ সংশ্লিষ্ট কোর্সগুলোতে ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত কম্পিউটার বিজ্ঞানের সব ক্লাসের অডিও এবং ভিডিও লেকচারের সংগ্রহ রয়েছে এখানে। আর এসব কনটেন্ট পাওয়া যাবে একদম বিনা মূল্যে। লেকচার ওয়েবকাস্টের জন্য এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে এডুকেশনাল টেকনোলজি সার্ভিস। তারাই ইন্টারনেট দেখার উপযোগী করে অডিও এবং ভিডিওগুলো ধারণ করে। আর ইনফরমেশন সিস্টেম অ্যান্ড টেকনোলজি বিভাগটি ওয়েব আর্কাইভ ব্যবস্থাপনা এবং সমপ্রচারের যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলো দেখাশোনা করে। এখানে রয়েছে নেটে সমপ্রচারের সুবিধার্থে অডিও-ভিডিও ধারণের জন্য বিশেষভাবে উপযোগী করে তৈরি করা ক্লাসরুম। এখানে প্রতিটি লেকচারের ২ থেকে ৬ ঘণ্টার মধ্যে সেগুলো আপলোড হয়ে যায় ইন্টারনেটে। আর এসব নিজস্ব সাইট ছাড়া আইটিউনস এবং ইউটিউবেও পাওয়া যায় লেকচারগুলো।

প্রোগ্রামিং সংক্রান্ত কোর্সগুলোর মধ্যে এখানে রয়েছে কম্পিউটার সায়েন্স: দ্য বিউটি অ্যান্ড জয় অব কম্পিউটিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমপাইলাস এবং স্ট্রাকচার অ্যান্ড ইন্টারপ্রিটেশন অব কম্পিউটার প্রোগ্রামিং। এসব কোর্সে প্রোগ্রামিংয়ের ইতিহাস থেকে শুরু করে লজিক প্রোগ্রামিং, ডাটাবেজসহ সব ধরনের প্রোগ্রামিং পাওয়া যাবে। এই সাইটের ঠিকানা : http://webcast.berkeley.edu



গুগল কোড ইউনিভার্সিটি

টেক জায়ান্ট গুগল সকলের জন্য উন্মুক্ত অনলাইন শিক্ষায় চালু করেছে গুগল কোড ইউনিভার্সিটি। এই প্লাটফর্মে রয়েছে সব ধরনের প্রোগ্রামিং এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিষয়ক কোর্স। কোর্সের মূল শ্রেণীগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব প্রোগ্রামিং, ওয়েব সিকিউরিটি, অ্যালগরিদম, অ্যানড্রয়েড, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, টুলস ২০০১ এবং গুগল এপিআই অ্যান্ড টুলস। সি++ থেকে শুরু করে রয়েছে জাভা, পাইথন, সিএসএস, এইচটিএমএল, জাভা স্ক্রিপ্ট, অ্যাজাক্স, এইচটিএমএল৫সহ সব ধরনের প্রোগ্রামিং এবং ওয়েব প্রোগ্রাম রয়েছে এর মধ্যে। এছাড়া সিকিউরিটি অ্যানড্রয়েডের মধ্যেও রয়েছে প্রয়োজনীয় সব প্রোগ্রামিং। আর টুলস ১০১-এর মধ্যে রয়েছে ডাটাবেজ, সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট এবং লিনাক্সের নানা কোর্স।

গুগল কোড ইউনিভার্সিটির বিভিন্ন কোর্সের সব ধরনের কোর্স ম্যাটেরিয়াল সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করতে পারবে যে কেউ। এখানে সম্পূর্ণ নতুন শিক্ষার্থীদের জন্য তো বটেই, এই বিষয়ে অভিজ্ঞদের জন্যও রয়েছে নানান কোর্স। কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে অডিও-ভিডিও এবং লেকচারও রয়েছে। এখানকার সব ধরনের ডকুমেন্ট যে কেউ বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন। আর কোডিং বিষয়ে বিশেষজ্ঞরা চাইলে এখানে নতুন কোর্সও যোগ করতে পারবেন। গুগল কোড ইউনিভার্সিটির ওয়েব ঠিকানা : http://code.google.com



স্কুল অব ওয়েবক্রাফট

ওপেন সোর্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মজিলা ফাউন্ডেশন এবং পি২পিইউ যৌথভাবে তৈরি করেছে এই ওয়েবসাইট। ওয়েব ডেভেলপমেন্টের জন্য নানান কাজের দক্ষতা তৈরিতে অনলাইনে বিনা মূল্যে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে এটি। বিশ্বব্যাপী সকলেই যেন খুব সহজে এবং বিনা মূল্যে ওপেন সোর্সভিত্তিক বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট।

এখানে রয়েছে এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট-এর মতো প্রাথমিক ধাপের ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পিএইচপি, পাইথন/ডিজাংগো, রুবি অন রেইলস-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ। প্রোগ্রামিংয়ে দক্ষ বিভিন্ন স্তরের মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে এখানকার সংগ্রহশালা। আর এসব বিষয়ে দক্ষ যে  কেউ এখানে নতুন কোর্স যোগও করতে পারবেন।
এখানে বিভিন্ন কোর্সের মাধ্যমে প্রোগ্রামিং শেখার পর সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য ‘ওপেন ব্যাজেস’ নামক বিশেষ অনলাইন সনদ প্রদান করা হবে, যার গ্রহণযোগ্যতা থাকবে সর্বত্র। এই সাইটের ঠিকানা : http://www.p2pu.org/en/webcraf
[Read More...]


চলুন ব্রাউজার এর স্পিড বাড়াই registry edit করে





সবাইকে আসসালামুয়ালাইকুম,
আজ আমি আপনাদের দেখাব কিভাবে registry add করে Browser এর স্পীড বাড়ানো যায়। খুব সহজ একটি পদ্ধতি। তাহলে চলুন কাজে নেমে পড়ি।
start menu> all programs> accessories এ গিয়ে notepad open করুন। আমার  দেয়া নিচের  লেখাগুলি হুবাহু copy করে notepad এ paste করুন।

Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Dnscache\Parameters]
"CacheHashTableBucketSize"=dword:00000001
"CacheHashTableSize"=dword:00000180
"MaxCacheEntryTtlLimit"=dword:0000fa00
"MaxSOACacheEntryTtlLimit"=dword:0000012d

এরপর save as এ গিয়ে নাম দিন dnscache.reg
ব্যাস কাজ প্রায় শেষ। এবার আপনার  save করা file টিতে double click করুন।
কাজ শেষ হলে আপনার কম্পিউটার restart দিন।
এবার দেখুন কোন change দেখতে পান কি না।
[Read More...]


যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।



অনেক সময় আমরা কোথাও যেয়ে  এবং অন্য পিসিতে কাজ করার  প্রয়োজন পরে সেখানে তাদের সিস্টেমের আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন  ইনস্টল না থাকায়  কাজ করা সম্ভব না । আবার অনেকে অনেক সময় যে কোন সফটওয়ার ইস্টল করতে যামেলা হবে বলে,পোর্টাবল সফটওয়ার খুজি কিন্তু এখন আর খুজতে হবে না আপনার কাছের ইন্সসটল করা
সফটওয়্যারকে পোর্টেবল করা সম্ভব । আপনার নিজস্ব পোর্টেবল অ্যাপ্লিকেশন কোন ইনস্টল করার  দরকার নাই pendrive দিয়া ব্যবহার করতে পারবেন।
vlc portable যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।
এইটি WINRAR. ব্যবহার করার মধ্যে করা যাবে।
সফটওয়্যার টি না থাকলে আখান থেকে ডাউনলোড করে নিন।
www.win-rar.com/download.html

এই টিউটোরিয়াল আমি এখানে আপনাকে একটি  VLC প্লেয়ার তৈরি করে দেখাবো  কিভাবে ইন্পোসটল থাকা সফত্র্বটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়।
প্রথম প্রোগ্রাম ফাইল থেকে যে সফটওয়্যার টি পোর্টেবল করতে চান সেটাতে জাবেন ।
যেমনঃ
আমি VLC প্লেয়ার টি ইন্সটল যেখানে ইন্সটল করেছি সেখান
থেকে VLC প্লেয়ার টি সব ফাইল গুলো সিলেক্ট বা নির্বাচন করেছি।
1 vlc যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।
এখন মাউস দান পাশে ক্লিক করে WinRar দিয়ায়া archive করেছি।
2 vlc যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।
এখন নিচের ছবির মত একটা পেজ খুলবে , ছবির মত সেটিং করেন।
3 vlc যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।
এখন ক্লিক করেন Advanced অপশন সিলেক্ট করেন SFX options।
4 vlc যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।
আরেকটা একটা পেজ খুলবে ।এখন আপানকে General tab এ যে সফটওয়্যার টি করবেন তার যেটাতে ক্লিক করলে সফটওয়্যার টি খুলে তার নাম টি এখানে লিখেন সাথে .exe দেন। যেমন আমি
vlc.exe দিয়েছি।
নিচের ছবিটি দেখেন।
5 vlc যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।
এবার উপরে Text and Icon ক্লিক করেন । নিচের ছবির মত নাম ও ছবি দিন।
6 vlc যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।
এবার Modes ক্লিক করেন নিচের ছবির মত টিক দেন।
7 vlc যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।

এখন OK ক্লিক করেন ।এবার OK ক্লিক করেন ।
আপনার  কাজ শেষ এবার archive হতে থাকবে ।তারপর দেখন হয়ে গেল আমার পোর্টেবল সফটওয়্যার।
VLC media player যেকোনো ইন্সটল থাকা সফটওয়্যারকে বানিয়ে ফেলুন পোর্টেবল সফটওয়্যার হিসেবে।
এভাবে যে কোন সফটওয়্যার কে পোর্টেবল সফটওয়্যার বানিয়ে উপভোগ করোন ।
[Read More...]


সহজেই তৈরি করুন আপনার সাইটের টুলবার




আমাদের অনেকের হইতবা নিজের ওয়েব সাইট আছে, কিন্তু না জানার ফলে বা ঝামেলার সম্মুখিন হই বলে নিজের সাইটের একটি টুলবার বানাতে পারি না। তাই টুলবার থাকা সাইটের মত নিজেদের সাইট-টি জনপ্রিয় হয় না। আমি আজ আপনাদেরকে এমন এক ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি ফ্রী জইন করে শুধু ক্লিক করেই আপনার সাইটের টুলবার বানাতে পারবেন। আপনার বানানো এই টুলবারটি শুধুমাত্র Internet Explorer, Mozilla Firefox ও Google Chrome ইউজাররাই ব্যবহার করতে পারবেন।

প্রথমেই এখানে যান। এতে Conduit নামের একটি পেজ ওপেন হবে। দেখুন, বামে Community Toolbar, Mobile, Wibiya নামে তিনটি অপশন আসবে, যেহেতু আপনি টুলবার তৈরি করবেন সুতরাং আপনাকে প্রথম অপশন-এ অর্থাৎ Community Toolbar-এ ক্লিক করতে হবে। এতে পেজ ডাওন হবে, এবার Start Now-এ ক্লিক করুন। ফলে একটি নতুন ট্যাব খুলবে, আপনাকে আবার ওই পেজের Start Now-এ ক্লিক করতে হবে এবার আসা পেজটিতে একটি ফর্ম দেখতে পাবেন। এটি পূরন করে Create Account-এ ক্লিক করুন, এবার আপনার ইমেইল কনফার্ম করুন তারপর মূল কাজে চলে যান। আপনি আপনার সাইটের লোগো সিলেক্ট করতে বা আপনার বানা্নো লোগো আপলোড করতে পারেন। আপনি আপনার ফেসবুক পেজ, টুইটার পেজ সংযুক্ত করতে পারেন যাতে আপনার ফ্যানরা ক্লিক করে আপনার ফেসবুক বা টুইটার স্ট্যাটাস দেখতে পারেন। এরপর আপনি লিস্টে থাকা ফাটাফাটি বিভিন্ন অ্যাপস যোগ করে নিতে পারেন শুধু add বাটনে ক্লিক করে আর দেখেন আপনার টুলবারটি কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে! তাছাড়া আপনি RSS feed-ও যোগ করতে পারেন। আপনার টুলবার বানান হয়ে গেলে ডানে Try It Now-এ ক্লিক করুন, তারপর দেখুন সব ঠিক আছে কিনা যদি কোন কিছু অ্যাড অথবা রিমুভ করতে হয় তাহলে তাও পারবেন। আপনি আপনার দেয়া নাম অনুযায়ী একটি ডাওনলোড লিঙ্ক পাবেন। তা আপনার সাইটে অ্যাড করে সবার জন্যে ডাওনলোডেবল করে দিতে পারেন। তবে আপনারা টুলবারের সাইজ কম রাখার চেষ্টা করবেন এতে ব্রাউজার স্লো হবার ভয় থাকবে না। এভাবে আপনারা নিজের সাইটের টুলবার বানাতে পারবেন।
[Read More...]


Javascript শেখার জন্য একটি PDF ফাইল ডাউনলোড করে নিন (সম্পুর্ণ বাংলায়)



বিভিন্ন ধরনের ব্লগ বা ওয়েসাইট সাইট তৈরী করার জন্য আমাদের Javascript  জানা অতি প্রয়োজন । এজন্য আমরা অনকেই বিভিন্ন ভাবে Javascript  শেখার জন্য চেষ্টা করে থাকি ।
বন্ধুরা আজ আমি আপনাদের একটি PDF ফাইল উপহার দেব ।
PDF ফাইলটির মাধ্যমে আপনি
  • পপআপ
  • ফর্ম
  • স্টিং
  • ডেট
  • স্ট্রিং দৈর্ঘ্য
  • স্প্লিট
  • সার্চ
  • রিপ্লেস
  • ইনডেক্স অফ
  • ইনার্
  • সিনটেক্স
  • ইনাবল
  • লোকেশান
  • এক্সট্রানাল
  • অপারেটর
  • ভেরীএবল
  • ফানংশান
  • ইভেন্ট
  • কমেন্ট
  • এলার্ট
  • কনফার্ম
  • প্রিন্ট
  • রিডাইরেক্ট
  • এরে
Javascript আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটে কিভাবে যুক্ত করবেন বা তৈরী করবেন তা এই PDF ফাইলে পাবেন ।
PDF ফাইলটি মাত্র 368KB
PDF ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
[Read More...]


রেজিস্ট্রেশন বা লগইন ছাড়াই ইমেইল পাঠান খুব সহজে



ইন্টারনেটে যখন আমরা কোন মেইল অন্যকারো কাছে পাঠানোর প্রয়োজন হয় তখন ইয়াহু বা গুগলে সাইন ইন করতে হয়। তারপর মেইল পাঠাতে হয়। কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে ওয়েব সাইট সম্পর্কে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এটা দিয়ে আপনারা খুব সহজে আপনার বন্ধুর কাছে ইমেইল করতে পারবেন। কোন রেজিষ্টেশন বা লগইন ছাড়াই। কোন ঝামেলা ছাড়াই…
 
ওয়েব সাইটে যেতে এখানে ক্লীক করুন

যেভাবে ইমেইল পাঠাবেনঃ

১. ওয়েব সাইটে যান।
২. Send to বক্সে আপনার বন্ধু বা যার কাছে মেইল পাঠাতে চান তার ইমেইল টাইপ করুন।
৩. Your Email Address এ আপনার ইমেইল ঠিকানা লিখুন। আপনার বন্ধু যদি মেসেজটির রিপ্লাই দেয় তাহলে এই ঠিকানায় মেইল চলে আসবে।
৪. Subject এ আপনার মেইল এর বিষয় লিখুন।
৫. এবার বড় বক্সে আপনার মেইল লিখুন।
৬. সবশেষে ক্যাপচা পুরণ করে Send বাটনে ক্লীক করলেই মেইল চলে যাবে।
আশা করি আপনাদের কাজে লাগবে
ধন্যবাদ………
[Read More...]


নিয়ে নিন HD ফেসবুক চ্যাট ইমু । যারা ফেসবুক চালান তারা একবার হলেও এদিকে আসেন
বিল গেটস ::: কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তী
Youtube এর Video দেখুন,শুধু মাত্র নিচের Addon ডাউনলোড এর মাধ্যমে ...
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
 

Flash Labels by Way2Blogging

Categories

Translate

free counters

Clock

Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates
^ Back to Top